
মেলবোর্নে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর উদযাপন — রাজপরিবার ও কিংবদন্তিদের আমন্ত্রণ
টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রাজপরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্রিকেটের এই দীর্ঘ ও গৌরবোজ্জ্বল ইতিহাস উদযাপনের জন্য বিশ্ব বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) কেন্দ্রীয় মঞ্চ হিসেবে দাড়াবে এবং অনেক কিংবদন্তি খেলোয়াড়কেও সেখানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। টেস্ট ক্রিকেটের প্রথম প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ১৮৭৭ সালের ১৫–১৯ মার্চ এমসিজিতে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল।








