
সাকিব আল হাসান ভোটার হলেন, ভোট দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা রইল
দীর্ঘ দুই বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লীগে খেলার সুবিধা থাকলেও বাংলাদেশের খেলোয়াড় হিসেবে তার ফিরে আসা এখনো নিশ্চিত হয়নি। এর মধ্যেই তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তবে তালিকায় তাঁর নাম থাকলেও শেষ পর্যন্ত তিনি ভোট দিতে পারবেন কি না,








