
সেসকোর গোলের জোরে ছুটছে ম্যানচেস্টার ইউনাইটেড
বেঞ্জামিন সেসকো স্টার্টিং একাদশে নামতেই নিজের শ্রেষ্ঠত্বই প্রমাণ করে দিলেন। ৬৫তম মিনিটের বুলেট গতির হেডে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ ব্যবধানে জিতে তিন পয়েন্ট যোগ করেছে। এই জয়ের ফলে রেড ডেভিলরা ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে অ্যাস্টন ভিলাকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে। ম্যাচের শুরুটি ইউনাইটেডের জন্য মোটেই সহজ ছিল না। মাত্র ৪ মিনিটে ম্যাক্সেন্স লাক্রোইক্সের








