
বাতিল গোল নিয়ে অভিযোগ: ফিফার ভিএআর নীতি লঙ্ঘনের আভাস
আর্জেন্টিনা–মিশর নকআউট ম্যাচে বাতিল হওয়া একটি গোলকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে তীব্র বিতর্ক উঠেছে। বিশেষ করে ফিফার নিজস্ব ভিএআর প্রটোকল লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলেছেন ২০২২ কাতার বিশ্বকাপের সময় ‘সাপোর্ট ভিএআর’ ছিলেন অভিজ্ঞ রেফারি ফার্নান্দো গুয়েরেরো। ম্যাচের ওই সিদ্ধান্তটিই বিতর্কের কেন্দ্রবিন্দু। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার দীর্ঘ ভিএআর রিভিউ শেষে মিশরের একটি গোল বাতিল করেন এবং সিদ্ধান্তটি ফাউলের ভিত্তিতে নেওয়া হয়েছে








