
টটেনহ্যামের নতুন ডাগআউট সেনাপতি: ইগর টিউডর
ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব টটেনহ্যাম হটস্পার আনুষ্ঠানিকভাবে ইগর টিউডরকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। ৪৭ বছর বয়সী এই ক্রোয়াট কোচকে টমাস ফ্র্যাঙ্কের স্থলাভিষিক্ত করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ তাকে আপাতত চলতি মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করার চুক্তি দিয়েছে। টটেনহ্যামের বর্তমান চিত্র উদ্বেগজনক—অফিশিয়াল রেকর্ড অনুযায়ী লিগে ১৭ ম্যাচে মাত্র দু’টিতে জয় পেয়েছে দলটি, ফলে পয়েন্ট টেবিলে তারা অবনমন অঞ্চলের মাত্র








