ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে যুবদলের ব্যাপক বিক্ষোভ মিছিল

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার যুবদলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলায় একইসঙ্গে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

আজ বিকাল ২টায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুবনেতা হাচান চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল ও প্রোগ্রামে দেশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন থেকেই গোপনে কাজ করে আসা কিছু গুপ্ত সংগঠন মব সৃষ্টি করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে, যা সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ বলে আখ্যায়িত করা হয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়।

সমাবেশে যুবদল ও বিএনপির নেতারা জানান, রাজনৈতিক প্রতিহিংসায় ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে দুর্নাম ও অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ক্ষেত্রে যাদের দৃষ্টি রয়েছে, তারা এসব ঘটনা ঘটাচ্ছে বলে তারা অভিযোগ করেন।

এছাড়া সমাবেশে ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলকে উদ্দেশ্য করে যত অপপ্রচার হয়েছে, তারও কঠোর প্রতিবাদ জানানো হয়। তারা দ্রুত বিচার দাবি করেন এসব হত্যাকাণ্ডের মামলা ও ঘটনার বিষয়ে।

যুবদল নেতাদের দাবি, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে হবে।