ঢাকা | বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আইপিএলের সর্বোচ্চ দাম বেঙ্গালুরু দল, ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ১৮.৫ বিলিয়ন ডলার

ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিযোগিতা হলো আইপিএল। অর্থনৈতিক দিক থেকে, ব্র্যান্ড ভ্যালু এবং নানা সুযোগ-সুবিধার দিক দিয়ে আইপিএলের তুলনা অন্য কোনো লিগের সাথে মেলা দুষ্কর। প্রতি বছরই এই টুর্নামেন্টের আর্থিক মূল্যায়ন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি জানিয়েছে, আইপিএলের ব্যবসায়িক মূল্য ১২.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে।

এদিকে, টাটা গ্রুপ আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে তাদের চুক্তি ২০২৮ সাল পর্যন্ত সম্প্রসারণ করেছে। পাঁচ বছরের এই স্পন্সরশিপের পরিমাণ ৩০০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। ২০২৫ সালের আইপিএল চ্যাম্পিয়ন ছিল বিরাট কোহলী ও রজত পাতিদের নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই স্বাভাবিকভাবেই বেঙ্গালুরু দলের ব্র্যান্ড ভ্যালু সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। বর্তমানে তাদের ব্র্যান্ড ভ্যালু ২৬৯ মিলিয়ন ডলার, যা গত বছরের ২২৭ মিলিয়নের থেকে বেশ ভালো বৃদ্ধি।

বিপরীতে, ব্যবসায়িক দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দল। হার্দিক পাণ্ডিয়া ও রোহিত শর্মার দলের বাজার মূল্য গত বছরের ২০৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৪২ মিলিয়ন ডলারে। এবার চেন্নাই সুপার কিংসের অবস্থান তিনে নেমে গেছে, তাদের ব্র্যান্ড ভ্যালু ২৩৫ মিলিয়ন ডলারে কমেছে।

এক বছরের মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধির রেকর্ড রেখেছে পাঞ্জাব কিংস। সদ্য শেষ হওয়া আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে এই দলটি, যদিও তারা রানার্সআপ হয়েছে। শ্ৰেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলের ব্র্যান্ড ভ্যালু ৩৯.৬ শতাংশ বেড়ে হয়েছে ১৪১ মিলিয়ন ডলার। এইসব অঙ্ক আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও ব্যবসায়িক গুরুত্বকে স্বোরূপ হিসেবে তুলে ধরছে।