ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করেছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে এই পদযাত্রা পালিত হবে।

রবিবার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা দেয়া হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আগামী ১ জুলাই আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’র বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছি। এক বছর এখন বয়ে গেছে, যেটি আমাদের জন্য অনেক প্রাপ্তির পাশাপাশি কিছু চ্যালেঞ্জ ও রেখে গেছে। ঐতিহাসিক জুলাই-আগস্টের ঐ ৩৬ দিনের স্মৃতি স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কর্মসূচি ও বাস্তবায়ন সেলের সম্পাদক অনিক রায়, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

এনসিপি এই পদযাত্রার মাধ্যমে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনমত গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, যা আগামী দিনে দেশের সমৃদ্ধি ও শান্তিশীল সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।