ঢাকা | রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

এমবিই খেতাব পেলেন মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনাম

মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় অসামান্য অবদানের

স্বীকৃতি স্বরুপ ‘অনারারি মেম্বার অব দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ

এম্পায়ার’ (এমবিই) খেতাবপ্রাপ্ত শাহীন আনামকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক তুলে

দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

বুধবার (৬ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে মানুষের জন্য

ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক শাহীন আনামের হাতে এমবিই সম্মাননা স্মারক

তুলে দেন হাইকমিশনার।

অনুষ্ঠানে সারা কুক বলেন, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও জেন্ডার সমতা

প্রতিষ্ঠায় শাহীন আনামের নিরলস প্রচেষ্টা বাংলাদেশে স্থায়ী প্রভাব ফেলেছে। এই

অর্জন আমাদের দুই দেশের অভিন্ন মূল্যবোধ ও দৃঢ় অংশীদারত্বের প্রতিফলন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে মানবাধিকার, অন্তর্ভুক্তি ও নারী-পুরুষের সমতা

প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় শাহীন আনামকে এমবিই

খেতাবে ভূষিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ হাইকমিশন জানায়, গত দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্য

ও মানুষের জন্য ফাউন্ডেশন বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও মানবাধিকারের

অগ্রগতিতে একসঙ্গে কাজ করে আসছে।

এই অংশীদারত্বের আওতায় যুক্তরাজ্য সরকার যোগ্য সম্মান, অন্তর্ভুক্তি ও ন্যায়বিচার

নিশ্চিত করতে কাজ করা ৪৬০টিরও বেশি তৃণমূল সংগঠনকে সহায়তা দিয়ে আসছে।