ঢাকা | বুধবার | ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে সফর, ১৪৪৮ হিজরি

করোনায় আরও দুই মৃত্যু, শনাক্ত ৪

করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০

জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ৪

জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

শনিবার (২১ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে

শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ।

পড়ুন: করোনায় আরও দুই মৃত্যু, শনাক্ত ১৮

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তিরা দুজনই নারী। তাদের একজনের বয়স ৪১ থেকে

৫০ বছরের মধ্যে। অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন বাসায় ও অপরজন

একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছেন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের

জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে

২৯ হাজার ৫১০ জনের।