ঢাকা | সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

জয়পুরহাটে নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কলিঙ্গা মাঠের গভীর নলকূপের ঘর থেকে সাঈদ ফকির (৬১)

নামে এক নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ (মরদেহ) উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাঈদ ফকিরের বাড়ি একই উপজেলার কলিঙ্গা মাঠের পার্শ্ববতী বেলগাড়ি গ্রামে।

পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, কলিঙ্গা গ্রামের

মোহাম্মদ আলীর গভীর নলকূপের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন সাঈদ ফকির। মৌসুম শেষ

হওয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার পাহারা দিতে তিনি রাতে গভীর নলকুপের ঘরে ছিলেন।

গতরাতে দুর্বৃত্তরা দড়ি দিয়ে হাত-পা বেধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

খবর পেয়ে আজ (শুক্রবার) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাটের

২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হলে তদন্ত

করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।