ঢাকা | সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকার তেজগাঁওয়ের সড়ক ভবন সংলগ্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর একত্রে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শেখ মইনউদ্দিন, মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

দোয়া শেষে প্রধান অতিথি কেন্দ্রীয় সড়ক ভবনের সামনের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহছানুল হক এবং মন্ত্রণালয় ও সড়ক ও জনপথ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও, ড. শেখ মইনউদ্দিন এবং সিনিয়র সচিব মো: এহছানুল হক ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন, যা ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’র অংশ ছিল। এই অনুষ্ঠানে ডিটিসিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতারের উপস্থিতি ছিল।

বৃক্ষরোপণ ও রক্তদানসহ এই সকল কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থান দিবসের স্মৃতিকে সঙ্গে নিয়েই সমাজ ও পরিবেশের উন্নয়নে এগিয়ে যাওয়ার বদ্ধপরিকর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।