ঢাকা | রবিবার | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

টাঙ্গাইলে বিএনপি নেতা তারেক খাঁনের মানবিকতায় হুইলচেয়ার পেলেন গৌড় চন্দ্র

গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া গ্রামের বাসিন্দা গৌড় চন্দ্র দীর্ঘদিন ধরে চলে আসছিলেন অপারজনিত কষ্ট আর সীমাবদ্ধতার সঙ্গে। প্রায় দুই দশক আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণে পঙ্গুত্বের জীবনযাপন শুরু হওয়ার পর থেকে হুইলচেয়ার না থাকায় চলাফেরা হয়ে দাঁড়িয়েছিল দুঃসহ সংগ্রামে।

এই কষ্টের অবসান ঘটলো মঙ্গলবার (৭ জুলাই), যখন জানতে পেরে উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারেক খাঁন মানবিকতা দেখিয়ে গৌড় চন্দ্রকে একটি হুইলচেয়ার উপহার দেন।

হুইলচেয়ার হাতে পেয়ে আবেগগ্রস্ত হয়ে পড়েন গৌড় চন্দ্র। বহুদিন পর নিজের চলাফেরার নতুন এক আশার আলো দেখতে পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এ সময় এলাকাবাসিও তারেক খাঁনের এই সহানুভূতিপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন।

একই সময় স্থানীয়রা তারেক খাঁনের কাছে আরও একটি দাবি জানিয়েছিলেন। গ্রামের একটি গুরুত্বপূর্ন কাঁচা রাস্তার একটি অংশ দীর্ঘদিন যাবৎ নষ্ট হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে — স্থানীয়দের দুর্ভোগের কথা শুনে তিনি নিজ অর্থায়নে দ্রুত সেই রাস্তা সংস্কারের আশ্বাস দেন।

আঞ্চলিকরা বলে, একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোয় এবং গ্রামের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এগিয়ে আসায় তারেক খাঁনের এই পদক্ষেপ প্রশংসার যোগ্য। তারা আশা ব্যক্ত করেন যে, এমন মানবিক কার্যাবলী আরও বেশি বক্তি ও জনপ্রতিনিধিকে অনুপ্রাণিত করবে সমাজের বিপুল সংখ্যক মানুষকে পাশে দাঁড়াতে।