ঢাকা | মঙ্গলবার | ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৮ হিজরি

ঢাকা-চট্টগ্রামে সূচকের উত্থান, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, দাম

বেড়েছে বেশিরভাগ কোম্পানির। তবে ঢাকায় লেনদেনে বাড়লেও কমেছে চট্টগ্রামে।

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬

পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ২ পয়েন্ট বাড়লেও এবং বাছাইকৃত কোম্পানির

ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৩ পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১৮৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে

১৪৮ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৬০ কোম্পানির শেয়ারের দাম।

এ, বি এবং জেড- তিন ক্যাটাগরিতেই দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। বিশেষ করে লভ্যাংশ

দেয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরির ২১৭ কোম্পানির মধ্যে ১০১ কোম্পানির দরবৃদ্ধির

বিপরীতে দর কমেছে ৮৭ এবং অপরিবর্তিত আছে ২৯ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই ব্লক মার্কেটে ৩৭ কোম্পানির ২৮ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। লাভেলো

সর্বোচ্চ ৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

সারাদিনে ডিএসইতে ৪৯৪ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪৭৮

কোটি টাকা।

৯.৮২ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে ইসলামী ব্যাংক এবং ৫ শতাংশ দাম কমে তলানিতে

আমান কটন ফিবরাস (Aman Cotton Fibrous Limited)।

চট্টগ্রামেও উত্থান

ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হয়েছে, সার্বিক সূচক

বেড়েছে ৭৯ পয়েন্ট।

লেনদেন হওয়া ২৩২ কোম্পানির মধ্যে ১২৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৩

কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৩১ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে মোট ৩৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৬০

কোটি টাকা।

৯.৯৪ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে সিঙ্গার বাংলাদেশ এবং ১০ শতাংশ দর হারিয়ে

তলানিতে রিজেন্ট টেক্সটাইল মিলস।

আরও পড়ুন: সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু পুঁজিবাজারে