ঢাকা | বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

তারুণ্যের উৎসব উপলক্ষে পদ্মা ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে পদ্মা ব্যাংক পিএলসি একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। ৬ আগস্ট বুধবার গুলশানের ব্যাংকের কার্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ তালহা (চলতি দায়িত্বে)। অনুষ্ঠানটিতে প্রধান নির্বাহীর সঙ্গে সঙ্গে উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

এই কর্মসূচিতে মীর শফিকুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ব্যাংকিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান; মোঃ রিয়াজুল ইসলাম, সিআরএমডি বিভাগের প্রধান; হোসনে আরা আক্তার, চিফ লিগ্যাল অফিসার; এবং মোঃ ফারুকুজ্জামান, চিফ অপারেটিং অফিসারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এই উদ্যোগের মাধ্যমে পদ্মা ব্যাংক তারুণ্যের শক্তি এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।