ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

তারুণ্যের উৎসব উপলক্ষে পদ্মা ব্যাংকের গুলশানে বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে পদ্মা ব্যাংক পিএলসি একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। ৬ আগস্ট বুধবার গুলশানে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ তালহা (চলতি দায়িত্বে)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এছাড়া মীর শফিকুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব রিটেইল ব্যাংকিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড কমিউনিকেশন ডিভিশনসহ মোঃ রিয়াজুল ইসলাম, হেড অব সিআরএমডি, হোসনে আরা আক্তার, চিফ লিগাল অফিসার এবং মোঃ ফারুকুজ্জামান, চিফ অপারেটিং অফিসার সহ আরও অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পদ্মা ব্যাংক পরিবেশের প্রতি দায়বদ্ধতা ও পর্যাপ্ত সবুজায়নের গুরুত্বকে গুরুত্ব দিয়ে সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে এক উদ্যোগ গ্রহণ করেছে।