ঢাকা | সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি

প্রবীণ সাংবাদিক শামীম আহমদ আর নেই

বার্তা সংস্থা ইউএনবির সাবেক চিফ অব করেসপন্ডেন্টস ও সিটি এডিটর শামীম আহমদ

ইন্তেকাল করেছেন। সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি

শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন

অবস্থায় সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মা, ৪ ভাই, ৩ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী

রেখে গেছেন। ব্যাক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী

সদস্য রাশেদ আহমেদ মিতুলের বড় ভাই শামীম আহমদ। 

আজ বাদ আসর খিলগাঁও চৌধুরী পাড়া মাটির মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে মিরপুর

বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

শামিম আহমদ ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসে মিনিস্টার (প্রেস) হিসেবে দায়িত্ব পালন

করেন।

তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি হিসেবেও

দায়িত্ব পালন করেন।