ঢাকা | শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে বেড়েছে তিনটি নদীর পানি

উজান থেকে নেমে আসা পানি ও ধারাবাহিক বৃষ্টিপাতে ফরিদপুর জেলায় নদ-নদীর পানি

প্রতিদিনই বাড়ছে। এতে পদ্মা,মধুমতি ও আড়িয়াল খাঁ তীরবর্তী বাসিন্দারা পড়েছেন

ভোগান্তিতে।

ফরিদপুর পানি উন্নয়ন র্বোড সূত্র বলছে, পদ্মার পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর

দিয়ে প্রবাহিত হচ্ছে, এ ছাড়া আড়িয়াল খাঁ নদের পানি বেড়ে বিপৎসীমার ১০৯ সেন্টিমিটার

ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে মধুমতি নদীর পানিও।

পানি বৃদ্ধিতে জেলার চার উপজেলার নদী বেষ্টিত ১৩টি ইউনিয়নের নিম্নাঞ্চলে মানুষের

যাতায়াতসহ নানা ভোগান্তি বেড়েছে। দেখা দিয়েছে নদী ভাঙন।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, ধারাবাহিক

পানি বৃদ্ধিতে নদীতে স্রোতের পরিমান বেড়েছে, এতেই নদ-নদীর আশেপাশের এলাকায় দেখা

দিয়েছে ভাঙন । আমরা অতি জরুরি স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা

করে যাচ্ছি।

পড়ুন: চাঁপাইয়ে পদ্মার পানি কমছে, তবুও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

ফরিদপুর সরদ উপজেলায় ডিক্রীরচর ইউনিয়ন ও নর্থ চ্যানেল ইউনিয়নে গিয়ে দেখা যায় সেখান

মানুষ যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করছে। সড়ক ও চলার পথ গুলোতে পানি উঠেছে ।

অধিকাংশ পরিবার শিশু ও কিশোরদের নিয়ে রয়েছে বিপদে। তাদের স্কুলে যাতায়াত ঝুঁকি নিয়ে

চলতে হচ্ছে।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, এভাবে

পানি আরো কয়েক দিন বাড়তে থাকলে চরে গো-খাদ্যের সংকটন সৃষ্টি হবে।