মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের তেল এবং বিদ্যুৎকেন্দ্রে হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের হরমুজ প্রণালিটি যদি দ্রুত খোলা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের মূল জ্বলানি ও অর্থনীতির কেন্দ্রবিন্দুতে হামলা চালাবে। তিনি আরও বলেন, ইরানের খারগ দ্বীপ, তেলক্ষেত্র ও বিদ্যুৎ প্রতিষ্ঠানে হামলা চালানো হবে, যদি দ্রুত তাদের পরিস্থিতির পরিবর্তন না হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি এই সরাসরি বার্তা দিয়েছেন, যেখানে উল্লেখ করেছেন, কোনো সমঝোতা সূচনাতেই সফল না হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠবে। বাইরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে কিছু বার্তা বিনিময় হলেও বর্তমানে কোনও সরাসরি আলোচনা কোনও পক্ষের পক্ষ থেকেই হয়নি।




