ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ মহড়ার উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে

এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ মহড়ার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসের প্যারা কমান্ডো ব্রিগেডে এই

মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ

তথ্য জানানো হয়।

 

এই মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং ইউনাইটেড স্টেটস আর্মি

প্যাসিফিক কমান্ডের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। 

অনুশীলনটি আগামী ৩০ জুলাই পর্যন্ত ৬ দিন চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক

আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা

বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে

পারস্পরিক সহযোগিতা বিদ্যমান।

বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে আসছে। এরই

ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং

প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালে টাইগার লাইটনিং অনুশীলন অনুষ্ঠিত হতে

যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন

এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে  সেনাবাহিনী এয়ার ডিফেন্স

পরিদপ্তরের পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এবং প্যারা কমান্ডো

ব্রিগেডের কমান্ডার উপস্থিত ছিলেন। 

এই অনুশীলন অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ণে গুরুত্বপূর্ণ অবদান

রাখবে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান

সম্পর্ককে আরও দৃঢ় করতে কার্যকরী অবদান রাখবে।