ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৯ তম বার্ষিক সাধারণ সভা ২৪ জুন ২০২৫ সালে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মিসেস বিউটি আক্তার, ব্যারিষ্টার হাসান রাজিব, জনাব মনজুর মো: সাইফুল আজম এফসিএমএ, মিসেস তাহমিনা বিনতে মোস্তফা, জনাব তায়েফ বিন ইউসুফ, মিসেস তানজিমা বিনতে মোস্তফা, জনাব ওয়াশিকুর রহমান, জনাব তানভীর আহমেদ মোস্তফা, মিসেস সামিরা রহমান, মিসেস তাসনিম বিনতে মোস্তফা এবং জনাব মোঃ বেলায়েত হোসেন ভূইয়া।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইদ আহমেদ রাজা, মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানা উল্লাহ, প্রধান অর্থ কর্মকর্তা শেখ বিল্লাল হোসেন এফসিএ, কোম্পানির অডিটর এ.কে.এম. আমিনুল হক এফসিএ, সিনিয়র পার্টনার মেসার্স এ.হক এন্ড কোং চাটার্ড একাউন্টেন্টস, আবদুর রহিম মিয়া এফসিএ (পার্টনার, মেসার্স ইসলাম জাহিদ এন্ড কোং চাটার্ড একাউন্টেন্টস), মোঃ ফিরোজুল ইসলাম (সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, অর্থ ও হিসাব) ও কোম্পানীর সচিব মো: মাসুদ রানা।

সভার শেষ পর্যায়ে কোম্পানির শেয়ারহোল্ডারদের মধ্যে উষ্ম পরিবেশে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয় এবং কোম্পানীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাক্ষাৎকার প্রকাশ করা হয়। এই সভা কোম্পানির উত্তরণ এবং শক্তিশালী কর্পোরেট পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।