ঢাকা | রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ১১ আগস্ট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১১ আগস্ট। বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) কৃষিবিদ ড. ফারুক আহম্মদ মঙ্গলবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতেও জানা যায়, নবীন শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ৯ আগস্ট সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে। এছাড়া, ১০ আগস্ট শিক্ষার্থীদের জন্য অনুষদভিত্তিক এবং হলভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এই সকল প্রস্তুতি শেষে ১১ আগস্ট থেকে নবীন ছাত্রদের ক্লাস কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, নবীন শিক্ষার্থীরা ওরিয়েন্টেশনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার সঙ্গে পরিচিত হয়ে শিক্ষাজীবনে সফলতা অর্জন করবে।