ঢাকা | রবিবার | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বুকে ব্যথায় হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ পাভেল

বুকে তীব্র ব্যথা অনুভব করায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের শুক্রবার (১০ জুলাই) ফেসবুক পেজে দেওয়া ঘোষণা অনুযায়ী, গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বগুড়ায় নিজ বাসায় হঠাৎ করে তীব্র বুকব্যথা অনুভব করলে তাকে প্রথমে বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য তাকে ঢাকায় নিয়ে এসে গুলশানের কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুক পোস্টে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে তার দ্রুত আরোগ্যার্থে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।