ঢাকা | রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কলিমুল্লাহ গ্রেপ্তার

বেগম রোকেয়া উইশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভোরে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। চলতি বছরের ১৮ জুন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। জানা গেছে, ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার পাশাপাশি তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে বলে জানা গেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ও জনসাধারণের মধ্যে ব্যাপক বিতর্ক ও আলোচনা সৃষ্টি হয়েছে।