ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

বেড়ায় আবদুর রহিম-নূরুন্নাহার স্মৃতিে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পাবনার বেড়ায় মরহুম অ্যাডভোকেট আবদুর রহিম ও বেগম নূরুন্নাহার স্মৃতি পরিষদের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সিএন্ডবি বাস স্ট্যান্ড সংলগ্ন নূরুন্নাহার ডায়াগনস্টিক সেন্টারে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বেড়া পৌর বিএনপি’র সভাপতি আলহাজ ফজলুর রহমান ফকির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বিশিষ্ট চিকিৎসক আলহাজ ডা. আব্দুল বাসেত খান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর (অবসরপ্রাপ্ত) এ.টি.এম ফজলুর রহিম অনুষ্ঠানের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা প্রদান করেন। বক্তারা কোরআনের আদর্শে জীবন গঠন এবং কোরআনচর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের সাংস্কৃতিক ও ধার্মিক আয়োজনের প্রশংসা করেন।

পুরস্কার বিতরণীর শেষে মরহুমদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও জাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।