ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে ৮০টি হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ

মাগুরায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নত করার লক্ষ্যে ৮০টি হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মাগুরা প্রতিবন্ধী সেবা ও উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার প্রতিবন্ধীরা উপকরণের সুবিধা পান।

বৃহস্পতিবার মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ সরবরাহ করেন। অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাকির হোসেনও উপস্থিত ছিলেন।

উপজেলা ভিত্তিতে বিতরণকৃত হুইলচেয়ারের মধ্যে মাগুরা সদর উপজেলায় ৩২টি, শ্রীপুরে ১০টি, মহম্মদপুরে ২০টি এবং শালিখায় ১০টি হুইলচেয়ার দেওয়া হয়েছে। এছাড়া মহম্মদপুরে ১টি সাদাছড়ি সহ পৌরসভায় হুইলচেয়ার, ট্রাইসাইকেল, ওয়াকার, সাদাছড়ি, ক্র্যাস ও কর্ণার চেয়ারসহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

মোট বিতরণকৃত উপকরণ রয়েছে ৮০টি হুইলচেয়ার, ১০টি ট্রাইসাইকেল, ৪টি অক্সিলারি ক্র্যাস, ২টি স্মার্ট সাদাছড়ি, ১টি এলবোক্র্যাচ, ১টি কর্ণার চেয়ার এবং ১টি ফোল্ডিং ওয়াকার।

জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম তার বক্তব্যে জানান, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের সহায়তা তাদের দৈনন্দিন জীবন কার্যক্রম সহজতর করতে এবং স্বাভাবিক জীবন-যাপন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।