মাগুরায় গোপন তথ্যের ভিত্তিতে মাগুরা আর্মি ক্যাম্প সোমবার গভীর রাতে শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামে একটি বিশেষ অস্ত্র অভিযান পরিচালনা করে। এই অভিযানে দুইটি রিভলভার, ৮ রাউন্ড গোলাবারুদ এবং কিছু দেশীয় অস্ত্রসহ প্রাক্তন আওয়ামী লীগ কর্মী মোঃ মিজানুর রহমান টিটোকে গ্রেফতার করা হয়। মিজানুর রহমান টিটো নাশকতা ও হত্যা মামলার পলাতক আসামি হিসেবে পরিচিত। তিনি শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক কনক মোল্লার বড় ভাই। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা চলছে।
গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের মোঃ শরিফুল ইসলাম সাচ্চুর বাসায় রাত ৩টার সময় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে একটি বিদেশি পিস্তল (চায়না) এবং তিন রাউন্ড গোলাবারুদসহ মোঃ শরিফুল ইসলাম সাচ্চুকে গ্রেফতার করা হয়েছে।
উভয় গ্রেফতাকৃত আসামিকে পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই অভিযান মাগুরায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হচ্ছে।








