ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শুক্রবার (১৩ মার্চ) জাতির পিতার শহীদ স্থল শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বেলা সাড়ে ১১টার দিকে সেখানে তারা ফাতেহা পাঠ, মোনাজাত ও দোয়া করে শাহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা প্রদর্শনে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদ ও কায়সার কামাল যথাক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।








