শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন ৭ সহকারী প্রক্টর
নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ
চৌধুরীর সই করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন ৭ সহকারী প্রক্টর হলেন— ইলেকট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের
সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুজ্জামান, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং
বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহদ ওমর ফারুক, আর্কিটেকচার বিভাগের প্রভাষক ফারহা মুন,
ইলেকট্রিকেল অ্যান্ড ইলেক্টনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আফসানা বেগম,
বায়োক্যামিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক যুবাইর ইবনে দ্বীন,
পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. সাদেকিন ইসলাম ও রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ
ইমরান হোসাইন।
তারা বিধি অনুযায়ী, দায়িত্বভাতা ও অন্যান্য সুবিধাপ্রাপ্ত হবেন বলেও অফিস আদেশে
উল্লেখ করা হয়। এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।








