ঢাকা | সোমবার | ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সংস্কৃতি মন্ত্রীর ঘোষণা: পয়লা বৈশাখের শোভাযাত্রা হবে ‘বৈशাখী শোভাযাত্রা’

পয়লা বৈশাখে অনুষ্ঠিত হতে যাওয়া শোভাযাত্রার নাম এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ হিসেবে পরিচিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ ঘোষণা দিয়েছেন। রবিবার (৫ এপ্রিল) তিনি সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো এবং অন্যান্য আদিবাসী জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের জন্য অনুষ্ঠিত এক সভার শেষে বিভিন্ন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।