ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সাংসদে অসুস্থ এমপি রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিরোধীদলীয় সংসদ সদস্য রবিউল বাশারের খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।

আজ বুধবার জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী সংসদ লবিতে গিয়ে অসুস্থ এমপির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী খোঁজখবর নেওয়ার পাশাপাশি জরুরি চিকিৎসা সাহায্য প্রদানের নির্দেশ দেন এবং সংসদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশিত করেন।

তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্বের সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সাতক্ষীরা-৩ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য রবিউল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

অন্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাঁকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়, সেখানে উপস্থিত চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দেন।