ঢাকা | মঙ্গলবার | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত অন্তর্বর্তী সরকারের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক

সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

‘প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের’ গুরুতর অভিযোগের তদন্ত চলাকালে

ডব্লিউএইচও এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

শনিবার (১২ জুলাই) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস

সচিব শফিকুল আলম বলেন, ‘আমরা এটিকে জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ

হিসেবে দেখছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সমাজ স্বচ্ছতা, সততা ও

ন্যায়বিচারের প্রতিফলন দেখতে পেরে সন্তুষ্ট।’

শফিকুল আলম লিখেছেন, ‘তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এটির একটি স্থায়ী সমাধান

প্রয়োজন—যার মাধ্যমে সায়মা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ, সংশ্লিষ্ট সকল সুবিধা

বাতিল এবং এ মর্যাদাসম্পন্ন পদে নৈতিকতা ও জাতিসংঘ ব্যবস্থার সামগ্রিক

বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আরও পড়ুন: সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও