ঢাকা | মঙ্গলবার | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটে সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার

ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বৃহস্পতিবার ও শুক্রবার (১০ ও ১১ জুলাই) সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট,

প্রতাপপুর, বিছনাকান্দি এবং উৎমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ভারতীয়

শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল ও

অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করেছে।

এ ছাড়াও সিলেট শহরে সেনাবাহিনীর সহায়তায় যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিভিন্ন

গোডাউন থেকে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি উদ্ধার করে। সবমিলিয়ে অভিযানে জব্দকৃত

চোরাচালানী পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্ত

নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির

আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল আইনি

প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।