ঢাকা | সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সনের হজের প্রাথমিক নিবন্ধন

২৭ জুলাই থেকে ২০২৬ সনের হজে আগ্রহী ব্যক্তিরা প্রাথমিক নিবন্ধন শুরু করতে পারবেন। হজে অংশগ্রহণের প্রাথমিক নিবন্ধনের জন্য চার লাখ টাকা জমা করা বাধ্যতামূলক হবে।

আজ সচিবালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে ২০২৬ সালের হজের রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই এই সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধন শেষে বাকি হজ প্যাকেজের টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন প্রয়োজন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে সৌদি আরবের ব্যয় ও বিমানভাড়া নির্ধারণের ভিত্তিতে ২০২৬ সালের হজ প্যাকেজের বিস্তারিত ঘোষণা করবে।

সরকারি হজযাত্রীরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা অফিস এবং বায়তুল মোকাররম হজ অফিস থেকে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমে হজে যাওয়া ইচ্ছুকরা অবশ্য অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করবেন।

সভায় সৌদি সরকারের ২০২৬ সালের হজ কার্যক্রমের রোডম্যাপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা উপস্থাপন করা হয়। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় মক্কা ও মদিনায় বাড়িভাড়া অনুমোদিত করার আগে হজ ফ্লাইটের সিডিউল চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছে। হজযাত্রীদের কোরবানির টাকা নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধের নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়াও মেডিকেল ফিটনেস না থাকা ব্যক্তিদের হজে অংশগ্রহণ নিষেধ করছে সৌদি কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে হজপালন অনিশ্চিত হয়ে পড়বে।

এসভায় হাব সংগঠন নিয়মিত এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে হজ ফ্লাইট সিডিউল অনুমোদনের আগে বাড়িভাড়া চুক্তি না করা, কোরবানির ন্যূনতম সুবিধা ও ক্যাটারিং বাধ্যতামূলক করা থেকে বিরত থাকা, নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা এবং হজ প্যাকেজের মেয়াদ ৩৫ থেকে ৪০ দিনে কমিয়ে আনা। সংগঠনটির পক্ষে সভাপতি ও মহাসচিব এই প্রস্তাবনাসমূহ তুলে ধরেন।

বৈঠকে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, ড. মোঃ আয়াতুল ইসলাম, হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মোঃ মঞ্জুরুল হক, হজ এজেন্সিস এসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও এসভায় হাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।