ঢাকা | বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

৩২৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল যবিপ্রবি

বিভিন্ন বিভাগের ৩২৫ শিক্ষার্থীর মধ্যে ২৮৯ জনকে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ তহবিল থেকে

বৃত্তি দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। একই সঙ্গে বাকি

৩৬ শিক্ষার্থীকে দ্বিতীয় ধাপে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৩টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থ বছরের অভ্যন্তরীণ বৃত্তির খাত থেকে

প্রাথমিকভাবে বিভিন্ন বিভাগের ২৮৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।

এ ছাড়া আরও ৩৬ জন শিক্ষার্থীকে এই বৃত্তির আওতায় শিক্ষার্থীপ্রতি মাসে ১ হাজার টাকা

করে বছরে সর্বমোট ১২ হাজার টাকা দেওয়া হবে। বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের

ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

বৃত্তির জন্য মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশাপাশি অন্য কোনো স্থান থেকে বৃত্তি

পায় না, এমন শিক্ষার্থী বাছাই করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘বৃত্তি

দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহীত করাই যবিপ্রবির মূল লক্ষ্য। লক্ষ্য

ঠিক থাকলে সাফল্য আসবেই। নিজস্ব বুদ্ধিকে আগে প্রাধান্য দিতে হবে। ভালো বন্ধু

নির্বাচন করতে হবে। ভালো বন্ধু ভালো অভিভাবক। এভাবে যবিপ্রবিকে একটি মানবিক

ক্যাম্পাস হিসেবে গড়তে চাই।’

আরও পড়ুন: প্রাথমিকেও বৃত্তি চালু করতে যাচ্ছি: উপদেষ্টা

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও

প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি

অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জাফিরুল

ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ মো. কামাল হোসেন, উপ-রেজিস্ট্রার

নিত্যনন্দ পালসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী

প্রমুখ উপস্থিত ছিলেন।