ঢাকা | বুধবার | ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে সফর, ১৪৪৮ হিজরি

৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে রবিবার: উপদেষ্টা ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট থেকে সরকারি ছুটি পালন করা হবে। তিনি গুরুরবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ফারুকী জানান, রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া জুলাই মাসজুড়ে গণ-অভ্যুত্থান বিষয়ক কর্মসূচি শুরু হবে ১ জুলাই থেকে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। আগামী সোমবার মাসব্যাপী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। ১৪ জুলাই থেকে কর্মসূচির মূল আয়োজন শুরু হবে। তিনি বলেন, “আগের আন্দোলনের মতো দেশ যখন ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যের মাধুর্য ধরে রেখে এ কর্মসূচিও সফলভাবেই পালন করা হবে।”

সাথে সাথে ফারুকী জানান, রেডিও বাংলাদেশ বেতার এবং বিটিভিকে রাষ্ট্রীয় মালিকানাধীন স্থিতি থেকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর করার পরিকল্পনা চলছে, যার কাজ শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার তদারকি করছেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।