ঢাকা | শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাকিব খান এবার কন্যাসন্তানের বাবা

চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান এখন কন্যাসন্তানের পিতা হয়েছেন। এই খবর শোবিজ জগতকে উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছে।

অভিনেত্রী শবনম বুবলী শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে পরিবারের নতুন অতিথি আগমনের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হতেই ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্য থেকে অভিনন্দন ও শুভকামনার বন্যা বয়ে গেছে। অনেকেই নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

পরিবারের তরফ থেকে নবজাতকের নাম বা অন্যান্য বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে তাদের সুখ-সমৃদ্ধি ও শিশুটির সুস্বাস্থ্যের জন্য দেশ বিদেশ থেকে শুভেচ্ছা আর দোয়া জানিয়েছেন অনুরাগীরা।