
ঢাকার সব ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের কর্মপরিকল্পনা নিতে হাইকোর্টের নির্দেশ
ঢাকা শহরের প্রতি ভবনের ছাদে পর্যাপ্ত ও কার্যকর সৌর প্যানেল স্থাপন করার জন্য একটি সময়ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (৩০ জুন) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদেশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ








