
রোজ গার্ডেন কেনায় রাষ্ট্রকে ৩৩২ কোটি টাকার ক্ষতির অভিযোগ
দুর্নীতি দমন কমিশন (দুদক) রোজ গার্ডেন কেনায় রাষ্ট্রকে ৩৩২ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে বিভিন্ন নথিপত্র হাতে পেয়েছে এবং শিগগিরই সংশ্লিষ্টদের তলব করা হবে বলে জানিয়েছে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মঙ্গলবার (২৮ এপ্রিল) সংস্থার সেগুনবাগিচা কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করেন। দুদকের অনুসন্ধানী দল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় সংশ্লিষ্ট নথিপত্রও সংগ্রহ








