
রিজার্ভ চুরির মহাকেলেঙ্কারিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত
দীর্ঘ এক দশক ছাড়ানো ধোঁয়াশা ও বারবার বিলম্বের পর অবশেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার খসড়া অভিযোগপত্র সম্পূর্ণ প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় ১০ হাজার পৃষ্ঠার ওই খসড়া চার্জশিটে দেশি-বিদেশি মোট ৬৪ জন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উল্লেখ করা হয়েছে—তাদের মধ্যে আছেন কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন শীর্ষ কর্মকর্তা ও সাবেক গভর্নরসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। সিআইডির মুখপাত্র জসীমউদ্দিন খান








