ঢাকা | বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সমাজের প্রতিটি সদস্য যদি ধর্ম চর্চা ও

ধর্ম অনুশীলনে মনোযোগী হয়—তাহলে অপরাধপ্রবণতা হ্রাস পাবে।

শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় ১টি মডেল

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২টি মসজিদ উদ্বোধন করেন।

এই তিনটি মসজিদ নির্মাণে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হবে। ধর্মমন্ত্রণালয়ের অধীনে

ইসলামিক ফাউন্ডেশন সারা দেশে ৫৬৪ টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ

করছে।

হাটহাজারীতে আয়োজিত অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদ্রাসার শায়খুল

হাদীস আল্লামা শেখ আহমদ। উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার প্রধান পরিচালক মাওলানা

খলিল আহমদ কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত

সচিব মু. আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব আব্দুস

ছালাম খান ও প্রকল্প পরিচালক মো. শহীদুল আলম।