ঢাকা | সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি

সারা দেশে ছয় জনের শরীরে করোনা শনাক্ত

করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের সারা দেশে আরও ৬ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত

করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব শনাক্তের খবর পাওয়া

যায়।

শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে

শনাক্তের হার ২ দশমিক ৪৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৩ জন ব্যক্তি

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬২৩ জন।

এ পর্যন্ত দেশে ২০ লাখ ৫২ হাজার ১৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সারা দেশে

ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২২ জনে ঠেকেছে।