কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে এসএসসি
পরীক্ষায় ৬টি জেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হারে মেয়েরা
এগিয়ে। সেই সাথে জিপিএ-৫ এ মেয়েরাই এগিয়ে রয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ
মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ৬টি জেলায় এসএসসি
পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে। সেই সাথে জিপিএ-৫ এ
মেয়েরাই এগিয়ে রয়েছে।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের শতকরা পাশের হার ৬৩ দশমিক ৬০।
কুমিল্লা বোর্ডে মোট জিপিএ পেয়েছে ৯ হাজার ৯০২ জন।
আরও পড়ুন: সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন।
কৃতকার্য হয়েছেন ১ লাখ ৬৫৮১ জন। জিপিএ ৫ পেয়েছেন ৯৯০২ জন। তার মধ্যে ছেলে ৪৪০৭ জন
ও মেয়ে ৫৪৯৫ জন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ
সম্মেলনে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় এইবার পাশের হার কমেছে। কমেছে জিপিএ-৫।









