ঢাকা | বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক জনাব আজিম উদ্দিন আহমেদ আর নেই

সাউথইস্ট ব্যাংক পিএলসি গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, ব্যাংকের সম্মানিত স্পনসর পরিচালক ও সাবেক চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ ০১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর কল্যাণময় জীবন ও অবদান স্মরণ করে সাউথইস্ট ব্যাংক পরিবার গভীর শোকাহত।

জনাব আজিম উদ্দিন আহমেদ ১৯৪০ সালের ৩০ জুন জন্মগ্রহণ করেন একটি সম্মানিত মুসলিম পরিবারে। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সম্মানিত সদস্য এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ব্যবসা-বাণিজ্যের জগতে এক খ্যাতিমান ব্যক্তি হিসেবে বহুল পরিচিত ছিলেন। মিউচুয়াল গ্রুপ ও এডি হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে তার নেতৃত্ব দেশীয় ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এছাড়া তিনি আর্লা ফুডস বাংলাদেশ লিমিটেডের পরিচালক ও সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে তার অবদান অসামান্য। জনাব আজিম উদ্দিন আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের একজন প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং এর সাবেক চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনেরও তিনি প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ছিলেন।

তাঁর সমাজসেবায় অবদানও প্রশংসনীয়। নিজের নিজ জেলা ফেনীতে তিনি মসজিদ ও মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজের উদার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি।

সাউথইস্ট ব্যাংক পিএলসি পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একান্ত শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।