
পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ২৮ নেতাকর্মীর সনদ বাতিল ও বহিষ্কার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষ বিভিন্ন সময় সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগের পাবিপ্রবি শাখার ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৬ জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, ৪ জনকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে, ৭ জনকে তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে এবং ১১ জনের শিক্ষাগত সনদ আজীবনের জন্য বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের








