
পতেঙ্গা টার্মিনাল: নতুন এসটিএস ক্রেন পেয়ে পূর্ণ সক্ষমতার পথে
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) বড় প্রযুক্তিগত উন্নয়নের মুখে দাঁড়িয়েছে। টার্মিনালটি পরিচালনায় থাকা সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) জানিয়েছে, প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩০০ কোটি টাকার বেশি) মূল্যের চারটি আধুনিক শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন এলে টার্মিনাল আগামী জুলাই থেকে পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালাতে পারবে। ওই ক্রেনগুলো এই শিপিং হাবের জন্য এক বড় মাইলফলক বলে সংশ্লিষ্টরা মনে








