
মেহেরপুর গাংনীতে বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুটি ‘হাতবোমা’ ও চিরকুট উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির একটি দলীয় কার্যালয়ের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি বিস্ফোরক সদৃশ বস্তু এবং একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। পুলিশ তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এসব বস্তু উদ্ধার করেছে। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মটমোড়া ইউনিয়নের নওদা মটমোড়া গ্রামে এই বস্তুগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বিএনপির ১ নম্বর ওয়ার্ডের (বাবলু গ্রুপের) দলীয় কার্যালয়ের সামনে সকালে এই








