
নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখায় সম্পূর্ণ সচেষ্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় থাকবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দেশের সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা একযোগে নিশ্চিত করেছেন যে নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা নির্বাচন কমিশনকে দেওয়া হবে। তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেবে, এটাই








