
কালিয়াকৈরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ৮ দপ্তরের অফিস কার্যক্রম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সরকারি একটি পুরাতন ভবন দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যেখানে গুরুত্বপূর্ন ৮টি দপ্তরের অফিস কার্যক্রম চলছে। ভবনের ছাদের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে, যা সামান্য বৃষ্টিতেই ছাদ থেকে পানি পড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া দেয়ালের পলেস্তারে অনেক ফাটলের দাগ দেখা যাচ্ছে, যা ভবনের স্থায়িত্বের জন্য গুরুতর সংকেত বয়ে আনছে। এ অবস্থায় কর্মকর্তারা প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি








