
হবিগঞ্জে ঈদের নামাজের পর দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত
হবিগঞ্জের নবীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজের ঠিক পরেই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। শনিবার (২১ মার্চ) বেলা প্রায় ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে দুই ঘণ্টার মতো চলে এই তুমুল সংঘাত। ঘটনায় উভয় পক্ষ মিলিয়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় গ্রামে আব্দুর রবের কলেজপড়ুয়া মেয়ে এবং ভাগনির ছবি ও








